নির্ভুল ইফতারের সময়সূচি, লাইভ কাউন্টডাউন ও সুন্নাহ ভিত্তিক মাসআলা
সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে দেরি না করে দ্রুত ইফতার করা সুন্নাত। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, 'লোকেরা ততদিন কল্যাণের ওপর থাকবে, যতদিন তারা দ্রুত ইফতার করবে।' (সহিহ বুখারি)। খেজুর বা পানি দিয়ে ইফতার শুরু করা উত্তম।
ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয়। ইফতার করার সময় নিচের দোয়াটি পড়া সুন্নত:
অর্থ: পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সিক্ত হলো এবং আল্লাহর ইচ্ছায় সওয়াব নির্ধারিত হলো। (সুনানে আবু দাউদ)।